Skip to content
Latest stories

Stock news

ক্রেতাশূন্য ১৩৯ কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৩৯ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি। এখাতের ৪২টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য। ব্যাংক খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ১৯টি কোম্পানি ক্রেতাশূন্য। ক্রেতাশূন্য রয়েছে বস্ত্র ও বিমা খাতের ১৭ কোম্পানি।এছাড়া ক্রেতাশূন্য রয়েছে সিমেন্ট খাতের ফার্মা খাতের ১৬টি, জ্বালানি খাতের ৯টি, মিউচ্যুযাল ফান্ড খাতের ৮টি, আর্থিক ও খাদ্য খাতের ৬টি, বিবিধ খাতের ৫টি, টেলিকমিউনিকেশন ও ট্যানারি খাতে ৩টি, আইটি ও সিরামিক খাতে ২টি, সিমেন্ট ও সেবা খাতে ১টি করে কোম্পানির ক্রেতা নেই।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play