Skip to content
Latest stories

Stock news

ক্রেতা সংকটে ২০২ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ২০২ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। লেনদেনের শুরুর দিকে কোম্পানিগুলোর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যায়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতে ৪২টি কোম্পানির মধ্যে ২৮টি এবং ব্যাংক খাতে ২৬ টি কোম্পানি ক্রেতাশূন্য।এছাড়া ক্রেতা হারিয়েছে বীমা খাতে ২৩টি, ফার্মা খাতে ১৮টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৫টি, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৪টি,আর্থিক খাতে ১০টি, বিবিধ খাতে ৯টি, খাদ্য খাতে ৮টি, সিমেন্ট খাতে ৬টি, আইটি খাতে ৪টি, টেলিকমিউনিকেশন খাতে ৩টি, ট্যানারি খাতে ২টি এবং সেবা ও কাগজ খাতে ১টি কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play