Skip to content
Latest stories

Stock news

ক্রেতা সংকটে ১৫৬ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। ব্যাংক, বস্ত্র, ঔষুধ খাতের মতো বড় কোম্পানিগুলোর বেশিরভাগ কোম্পানিতে ক্রেতা নেই। আজ লেনদেনে অংশ নেওয়া ১৫৬ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ২০টি কোম্পানি এবং প্রকৌশল খাতের ১৯টি কোম্পনি ক্রেতাশূন্য।এছাড়া ক্রেতা হারিয়েছে ঔষুধ খাতের ১৮টি, জ্বালানি খাতের ১৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৪টি, আর্থিক খাতের ১৩টি, খাদ্য খাতের ৬টি, বীমা খাতের ৪টি, সিরামিক, বিবিধ ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট, কাগজ ও ট্যানারি খাতের ২টি এবং ভ্রমণ, সেবা খাতের ১টি কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play