Skip to content
Latest stories

Stock news

ক্রেতা নেই ১৭১ কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৭১ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৬টি কোম্পানির মধ্যে ৩০টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতে ২৩টি ও বস্ত্র খাতে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য।এছাড়া ক্রেতা হারিয়েছে ফার্মা খাতে ২০টি, প্রকৌশল খাতে ১৯টি, জ্বালানি খাতে ১৫টি, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৩টি, আর্থিক খাতে ১০টি, সিমেন্ট ও টেলিকমিউনিকেশন খাতে ৩টি, খাদ্য ও বিবিধ খাতে ৪টি, আইটি, কাগজ, সেবা ও ভ্রমণ খাতে ১টি কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play