Skip to content
Latest stories

Stock news

ক্রেতা নেই ১৭০ কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৭০ কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানির ক্রেতা নেই। তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে ২১টিই ক্রেতাশূন্য।এছাড়া ক্রেতাশূন্য রয়েছে মিউচ্যুয়াল ফান্ডের ১৭টি,প্রকৌশল খাতের ১৫টি, আর্থিক খাতের ১২টি, জ্বালানি খাতের ৯টি, ওষুধ খাতের ৮টি, খাদ্য খাতের ৭টি, ট্যানারি খাতের ৪টি, সিরামিকস ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট, আইটি, বিবিধ, কাগজ খাতের ১ টি কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play