Skip to content
Latest stories

Stock news

ক্রেতা নেই ১৬৮ কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৬৮ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৫টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানির ক্রেতা নেই। তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৫টিই ক্রেতাশূন্য।এছাড়া ক্রেতাশূন্য রয়েছে ব্যাংক খাতের ২২ কোম্পানি, আর্থিক খাতের ১৪টি, প্রকৌশল খাতের ১৩টি, ফার্মা খাতের ৯টি, খাদ্য খাতের ৮টি, বিবিধ খাতের ৪টি, সিমেন্ট ও জ্বালানি খাতের ৩টি, ট্যানারি ও টেলিকমিউনিকেশন খাতের ২টি এবং সিরামিক, আইটি ও কাগজ খাতের ১টি করে কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play