Skip to content
Latest stories

Stock news

ক্রেতা নেই ১৬৭ কোম্পানির

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এদিনও ডিএসইতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৬৭ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। আর্থিক ও ওষুধ খাতে ১২টি কোম্পানি ক্রেতাশূন্য। প্রকৌশল খাতের ১১টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।এছাড়া ক্রেতাশূন্য রয়েছে বস্ত্র ও জ্বালানি খাতের ১০টি, ইন্স্যুরেন্স খাতের ৭টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৫টি, খাদ্য খাতের ৩টি, সিমেন্ট, সিরামিক, আইটি ও বিবিধ খাতে ১টি করে কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play