Skip to content
Latest stories

Stock news

ক্রেতা নেই ১৪৩ কোম্পানির

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববারও ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৪৩ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, রোববার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানি এবং প্রকৌশল খাতের ১৯টি কোম্পনি ক্রেতাশূন্য।এছাড়া ক্রেতা হারিয়েছে ঔষুধ খাতের ১৬টি, আর্থিক খাতের ১৫টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি, বীমা খাতের ৭টি, খাদ্য খাতের ৫টি, সিমেন্ট খাতের ৪টি,সিরামিক, বিবিধ, কাগজ ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি কেম্পানি ক্রেতাশূন্য।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play