Skip to content
Latest stories

Stock news

ক্রেতা নেই ১৩৮ কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৩৮ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৫টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানির ক্রেতা নেই। ব্যাংক খাতের ২১টি কোম্পানির ক্রেতা নেই।এছাড়া ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ১৪টি, জ্বালানি খাতের ১১টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮টি, আর্থিক খাতের ৭টি, খাদ্য খাতের ৬টি, বিবিধ খাতের ৪টি, সিমেন্ট খাতের ৩টি,আইটি, সেবা, ট্যানারি ও টেলিকমিউনিকেশন খাতের ২টি এবং সিরামিক খাতের ১টি কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play