Skip to content
Latest stories

Stock news

ক্রেতা নেই ১৩৫ কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এদিনও ডিএসইতে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৩৫ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সোমবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৪টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতে ১৮টি কোম্পানি ক্রেতাশূন্য। মিউচ্যুয়াল ফান্ড ও ফার্মা খাতের ১৬টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।এছাড়া ক্রেতাশূন্য রয়েছে বস্ত্র খাতের ১৪টি, আর্থিক খাতের ১০টি, বীমা খাতের ৬টি, খাদ্য খাতের ৫টি, সিমেন্ট ও বিবিধ খাতের ৩টি, কাগজ ও সিরামিক খাতের ২টি এবং সেবা ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play