Skip to content
Latest stories

Stock news

ক্রেতা নেই ১২৮ কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১২৮ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৪টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতে ২০টি কোম্পানি ক্রেতাশূন্য। মিউচ্যুয়াল ফান্ড ও প্রকৌশল খাতের ১৬টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।এছাড়া ক্রেতাশূন্য রয়েছে ওষুধ খাতের ১৫টি, খাদ্য, জ্বালানি ও বীমা খাতের ৮টি, আর্থিক খাতের ৯টি, বিবিধ ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট, সিরামিক, কাগজ ও ট্যানারি খাতের ২টি এবং সেবা ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play