Skip to content
Latest stories

Stock news

ক্রেতা নেই ১২৩ কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১২৩ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে ১৫টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও ফার্মা খাতের ১৪টি কোম্পনি ক্রেতাশূন্য।এছাড়া ক্রেতা হারিয়েছে বস্ত্র ও জ্বালানি খাতের ১২টি, আর্থিক খাতের ১১টি, বীমা খাতের ৪টি, সিমেন্ট, বিবিধ ও খাদ্য খাতের ৩টি, ট্যানারি খাতের ২টি,সিরামিক, সেবা, আইটি খাতের ১টি কোম্পানি ক্রেতাশূন্য।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play