Skip to content
Latest stories

Stock news

ক্রেডিট রেটিং তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হলো

শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির জন্য ক্রেডিট রেটিং এবং তার মানমূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) আকারে প্রকাশ করা বাধ্যতামূলক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।সোমবার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করেছে কমিশন।নির্দেশনা অনুসারে, জীবন বিমা কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানিকে প্রতি বছর কমপক্ষে একবার এবং জীবন বিমা কোম্পানিকে প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে।জীবন বিমা কোম্পানি ব্যতীত অন্য কোম্পানিগুলোকে নিজ নিজ হিসাব বছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে ক্রেডিট রেটিং করাতে হবে।এছাড়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে। রেটিং সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর অনতিবিলম্বে তা পিএসআই আকারে প্রকাশ করতে হবে। পাশাপাশি তা স্টক এক্সচেঞ্জের কাছে পাঠাতে হবে। স্টক এক্সচেঞ্জগুলো ওই রিপোর্ট তাদের ওয়েবসাইট ও ট্রেডিং টার্মিনালের মাধ্যমে প্রচার করবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play