Skip to content
Latest stories

Stock news

ক্রাউন সিমেন্টের নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির (সাবেক এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড) শেয়ারহোল্ডারগণ কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদন করা হয়।এজিএম এ সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন, পরিচালকবৃন্দের নির্বাচন এবং ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্তব্য বছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণও অনুমোদিত হয়।LankaBangla securites single pageসভায় ক্রাউন সিমেন্ট পিএলসি এর ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ্ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লাহ্, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালকদ্বয় জাকির আহমেদ খান ও প্রফেসর ড. এম. আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান, এফসিএ, এফসিএমএ উপস্থিত ছিলেন।সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোঃ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ্, এফসিএ। কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ মজহারুল ইসলাম, এফসিএস উক্ত সভা পরিচালনা করেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play