Skip to content
Latest stories

Stock news

কনফিডেন্স ব্যাটারিজের সব শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট

সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডের সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির হাতে থাকা কনফিডেন্স ব্যাটারিজের ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৫০০টি শেয়ার কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির কাছে বিক্রি করা হবে। এসব শেয়ারের বিক্রয়মূল্য ধরা হয়েছে ১১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। কোম্পানির তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন এবং তাৎক্ষণিক আর্থিক দায় মেটানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই কোম্পানির মধ্যে সম্পাদিত শেয়ার ক্রয় চুক্তির শর্ত অনুযায়ী লেনদেন সম্পন্ন হবে। তবে শেয়ার বিক্রি ও হস্তান্তরের জন্য কোম্পানির সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়া সাপেক্ষে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে কনফিডেন্স সিমেন্ট।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play