Skip to content
Latest stories

Stock news

কিছুটা কমলো সোনার দাম

রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধির তিনদিন পর দেশের বাজারে কিছুটা কমলো সোনার দাম। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে।ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। বুধবার (২২ মার্চ) থেকে কার্যকর হয়েছে নতুন দাম।স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৭ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ১৯৫ টাকা। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৯ হাজার ৮৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৬ হাজার ৫৪৩ টাকা।তবে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।এর আগে গত ১৮ মার্চ ভরিপ্রতি সোনার দাম রেকর্ড পরিমাণ সাত হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play