Skip to content
Latest stories

Stock news

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে আইটি খাত

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২১ শতাংশ অবদান রয়েছে এই খাতে।ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ওষুধ-রসায়ন খাতে ১৯ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ১০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ৫ শতাংশ, জীবন বিমা, সাধারণ বিমা, খাদ্য, বস্ত্র ও জ্বালানি বিদ্যুৎ খাতে ৪ শতাংশ করে লেনদেন হয়েছে। টেলিকমিউনিকেশন খাতে ২ শতাংশ, আর্থিক খাতে ১ শতাংশ ও পাট খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play