Skip to content
Latest stories

Stock news

খাতভিত্তিক লেনদেনে সেরা আইটি খাত

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে।লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ঔষুধ খাতে ১৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। খাদ্য খাতে ১০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বীমা, সিরামিকস, ভ্রমণ-খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ, প্রকৌশল, ট্যানারি ও সাধারণ বীমা খাতে ২ শতাংশ, সিমেন্ট খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play