Skip to content
Latest stories

Stock news

খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন খাত

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সারাদিন বাজারে উত্থান প্রবণতায় কেটেছে। দিনের শুরুতে লেনদেন উত্থান প্রবণতা দিয়ে শুরু করে শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের আশার আলো দিয়ে উত্থান দিয়ে শেষ করেছে। আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ৪.২৪ পয়েন্ট।আমার স্টক সূত্রে জানা গেছে, ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৪০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৬.৮৫ শতাংশ।এই খাতে লেনদেনের শীর্ষ দশের চতুর্থ স্থানটি দখল করেছে জেএমআই হসপিটাল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ লাখ ৪৬ হাজার ১৮৬টি যার বাজার মূল্য ২১ কোটি ৮৫ লাখ ৯ হাজার টাকা। দর বেড়েছে ৪ টাকা বা ৪.৯৩ শতাংশ।শীর্ষ লেনদেনের ষষ্ঠ স্থানটি দখল করেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ লাখ ২২ হাজার ৪৭৩টি যার বাজার মূল্য ১৯ কোটি ১৫ লাখ ৭৫ হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ১০ পয়সা বা ০.০২ শতাংশ।লেনদেনের নবম স্থানটি দখল করেছে নাভানা ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৬০টি যার বাজার মূল্য ১৩ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা। কোম্পানিটির দর কমেছে ৩০ পয়সা বা ০.৩৬ শতাংশ।ওরিয়ন ইনফিউশন শীর্ষ লেনদেনের দশম স্থানটি দখল করেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ লাখ ৮১ হাজার ৯২৭টি যার বাজার মূল্য ১১ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা। কোম্পানিটির দর কমেছে ১০ টাকা বা ২.৪০ শতাংশ।এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.৪১ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৩.৮১ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৬ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১১.৭০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play