Skip to content
Latest stories

Stock news

খাদ্য খাতে ডিভিডেন্ড বেড়েছে পাঁচ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানির মধ্যে ১৬টি কোম্পানি৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৫কোম্পানির ডিভিডেন্ড বেড়েছে, কমেছে ৫টির, ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ৫টির, ৩ কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর তিনটি কোম্পানি এখনও ডিভিডেন্ড ঘোষণা করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়া পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে জেমিনী সী ফুড,লাভেলো আইসক্রিম, রহিমা ফুডস, ফাইন ফুডসএবং বিডি থাই ফুডস।জেমিনী সী ফুড:৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ এবং ৩০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।লাভেলো আইসক্রিম:৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।মেঘনা কনডেন্সড মিল্ক:রহিমা ফুড:৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।ফাইন ফুডস:৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি নো ডিভিডেন্ড দিয়েছিল।বিডি থাই ফুড:৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তালিকাভুক্তির পর এ বছরই প্রথম কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করেছে।ডিভিডেন্ড অপরিবর্তিত থাকা পাঁচ কোম্পানি:বীচ হ্যাচারি:৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।রংপুর ডেইরী:৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।ইউনিলিভার কনজিউমার কেয়ার:৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৪৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২০ সালে কোম্পানিটি ৪৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।এ্যাগ্রিকালচারাল মার্কেটিং:৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।এ্যাপেক্স ফুডস্‌:৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।তিন কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। নো ডিভিডেন্ড ঘোষণা করা এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ফু-ওয়াং ফুডস, মেঘনা পেট এবং মেঘনা কন্ডেন্স মিল্ক লিমিটেড।আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি খাদ্য ও আনুষঙ্গিক খাতের তিন কোম্পানি। এই তিনকোম্পানির মধ্যে রয়েছে এমারেল্ড অয়েল, শ্যামপুর সুগার এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play