Skip to content
Latest stories

Stock news

কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে সমতা লেদারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বেড়েছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) গত বৃহস্পতিবার জানিয়েছে বস্ত্র খাতে কোম্পানিটি। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য লোকসানের কারণে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সমতা লেদার কমপ্লেক্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭ লাখ টাকা। আগের হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১১ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৩৯ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের শূন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সমতা লেদার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৯ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সমতা লেদার। ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। লোকসানের কারণে তার আগের তিন হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।১৯৯৮ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ কোটি ৪৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। এর মধ্যে ৩৩ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ২৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬১ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play