Skip to content
Latest stories

Stock news

কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে এপেক্স ফুডসের দর

কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডসের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।উল্লেখ্য, গত ২১ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ২২২ টাকায়। আর ০৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৯৪.৯০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭২.৯০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play