Skip to content
Latest stories

Stock news

কারণ ছাড়াই বাড়ছে এপেক্স ফুডসের শেয়ারদর

পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারদর কোনো কারণ ছাড়াই বাড়ছে। কোম্পানিটির সাম্প্রতিক অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল কোম্পানিটি জানায় এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই।বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ৩১ অক্টোবর ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২০৫ টাকা ৩০ পয়সা। এর পর থেকেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৯৪ টাকা ৯০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। শেয়ারদরের পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে।চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এপেক্স ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সায়। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৯ টাকা ৬৯ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play