Skip to content
Latest stories

Stock news

কারণ ছাড়াই বাড়ছে বেঙ্গল উইন্ডসরের শেয়ারদর

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বেড়েছে। তবে এ বৃদ্ধির পেছনে কোম্পানিটির কাছে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকসের শেয়ারদর ছিল ৩৪ টাকা ৫০ পয়সা। গত বুধবার পর্যন্ত শেয়ারটির দর টানা বেড়ে দাঁড়ায় ৩৯ টাকা ৮০ পয়সায়। মাত্র চার কার্যদিবসেই কোম্পানিটির শেয়ারদর বেড়ে যায় ৫ টাকা ৩০ পয়সা বা ১৫ দশমিক ৩৬ শতাংশ। এ বিষয়ে ডিএসইর চিঠির জবাবে গতকাল কোম্পানিটি জানিয়েছে, তাদের কাছে এ দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এদিন অবশ্য দিন শেষে কোম্পানিটির শেয়ারদর ৫০ পয়সা কমে ৩৯ টাকা ৩০ পয়সায় অবস্থান নিয়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৬ পয়সায়।২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্যান্য বিনিয়োগকারীর জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play