Skip to content
Latest stories

Stock news

কাল থেকে ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আবারও ১৬৯টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস বেঁধে দিয়ে নির্দেশনা জারি করেছে। কোম্পানিগুলোর গত ৪ কার্যদিবসের (২৬ ফেব্রুয়ারি-১ লা মার্চ) শেয়ার দরের গড় অনুযায়ী ফ্লোর প্রাইজ নির্ধারণ করা হবে।আজ বুধবার (১লা মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়দুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।এর আগে গত ২১ ডিসেম্বর বিএসইসি এই ১৬৯টি কোম্পানির ফ্লোর প্রাইস বাতিল করে শেয়ার দর কমার ক্ষেত্রে সবনিন্ম ১ শতাংশ সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছিল।এতে করেও বাজারের পরিস্থিতি ভালো না হওয়ায় এবং ফ্লোর প্রাইস প্রত্যাহার করা কোম্পানিগুলো শেয়ার দাম প্রতিদিনই কমতে থাকায় বিনিয়োগকারীদের মাঝে অস্থিরতা কাজ করছিল। বিনিয়োগকারীদের অস্থিরতা উপলব্ধি করে আবারও এই কোম্পানিগুলোর শেয়ার দরে ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।অন্যদিকে, বাকি কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস অপরিবর্তিত থাকবে। বাজার ভালো না হওয়া পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে বলে একাধিকবার জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play