Skip to content
Latest stories

Stock news

জমি, প্রপার্টি পুর্নমূল্যায়ন করেছে মুন্নু অ্যাগ্রো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারি লিমিটেড জমি, ভবন, নির্মাণাধীন ভবন, প্রকল্প এবং যন্ত্রপাতি পুর্নমুল্যায়ন অনুমোদন করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন করেছে সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেস।কোম্পানিটির জমির মূল্য ৬ লাখ থেকে ৪২ কোটি ৭২ লাখ টাকা বেড়েছে। ভবন এবং নির্মাণাধীন ভবনের মূল্য বেড়েছে ৪১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া প্লান্ট, মেশিনারি এবং ইক্যুয়েপমেন্টের মূল্য বেড়েছে ২ কোটি ১০ লাখ টাকা থেকে ২ কোটি ৫৫ লাখ টাকা।মুন্নু আগ্রোর সব প্রপার্টি, প্লান্ট এবং যন্ত্রপাতির মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা থেকে ৪৫ কোটি ৭০ লাখ টাকা বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play