Skip to content
Latest stories

Stock news

জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে জিপিএইচ ইস্পাতের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ নগদ ও সাড়ে ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৮ ডিসেম্বর বেলা ৩টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৯ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ২৯ টাকা ৮৬ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জিপিএইচ ইস্পাত। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে জিপিএইচ ইস্পাতের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল প্রায় ৩০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৩৬ কোটি টাকার বেশি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৭৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play