Skip to content
Latest stories

Stock news

জিল বাংলা সুগার নিয়ে শঙ্কা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিলা বাংলা সুগার মিলসের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন। তারপরেও শুধুমাত্র স্বল্পমূলধীন হওয়ায় কোম্পানিটির শেয়ার দর আকাশচুম্বি।নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির নিট সম্পদ ঋণাত্মক ও পূঞ্জীভূত লোকসানে রয়েছে (রিটেইন আর্নিংস)। যে কোম্পানিটি কয়েক বছর ধরে মুনাফা করতে পারছে না। যাতে করে কোম্পানির পূঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৮ কোটি ৬৮ লাখ টাকা। আর মোট সম্পদের থেকে দায় বেশি হয়ে গেছে ৫৪৩ কোটি ৪২ লাখ টাকা। এই পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব না।উল্লেখ্য, জিল বাংলা সুগারের অধিকাংশ মালিকানা ও নিয়ন্ত্রন রয়েছে সরকারের অধীনে। ৬ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে সরকারের মালিকানা ৫১ শতাংশ।কোম্পানিটি নিয়মিত লোকসানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা ঝুঁকিতে পরিণত হলেও শেয়ার দরে পিছিয়ে নেই। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি শনিবার (১৭ ডিসেম্বর) ডিসেম্বর দাঁড়িয়েছে ১৭৪.২০ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play