Skip to content
Latest stories

Stock news

জিএসপি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে জিএসপি ফাইন্যান্সের পর্ষদ। এর মধ্যে ২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৫ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৯১ পয়সায়।এর আগের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল জিএসপি ফাইন্যান্সের পর্ষদ। এর মধ্যে ৫ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৫ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার কারণে প্রতিষ্ঠানটি ঘোষিত লভ্যাংশে পরিবর্তন আনে। প্রতিষ্ঠানটির ২৬তম এজিএমে আগের ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করে ১০ শতাংশ স্টক লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়, যা পরবর্তী সময়ে বিতরণ করা হয়েছে।২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের মোট শেয়ারের মধ্যে ৩৫ দশমিক ৫১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৫ দশমিক ৮৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৮ দশমিক ৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play