Skip to content
Latest stories

Stock news

ঝুঁকিতে সামিট পাওয়ারের ৬৮৩ কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের ৬৮৩ কোটি টাকা ঝুঁকিতে রয়েছে। যে অর্থ বাংলাদেশ রুরাল ইলেকট্রফিকেশন বোর্ডের (বিআরইবি) কাছে পাওনা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি পরিশোধ না করায়, তা আদালতে গড়িয়েছে।সামিট পাওয়ারের ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।আর্থিক হিসাবে সামিট পাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, বিআরইবির কাছ থেকে ৬৮৩ কোটি টাকা আদায় করা যাবে। এ আদায়ের লক্ষ্যে এরইমধ্যে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে।উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সামিট পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬৭ কোটি ৮৮ লাখ টাকা। এরমধ্যে ৩৬.৭৯ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। শনিবার (০৫ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৪ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play