Skip to content
Latest stories

Stock news

ঝুঁকিতে মেঘনা লাইফের ৩২.৬৯ কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স থেকে ধ্বংস হয়ে যাওয়া ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিংয়ে বিনিয়োগ করা ৩২ কোটি ৬৯ লাখ টাকা ফেরত পাওয়া নিয়ে ঝুঁকি তৈরী হয়েছে। এছাড়াও কোম্পানিটির অন্যান্য বিনিয়োগ নিয়ে অনিয়ম হয়েছে।কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক হিসাব নিয়ে এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।নিরীক্ষক জানিয়েছেন, মেঘনা লাইফ থেকে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ২৫ কোটি ৬৯ লাখ টাকা ও পিপলস লিজিংয়ে ৭ কোটি টাকা বিনিয়োগ করেছে। যে কোম্পানি দুটি ব্যবসা টিকিয়ে রাখার শঙ্কায় রয়েছে। এরইমধ্যে ওই বিনিয়োগের বিপরীতে সুদ প্রদান বন্ধ হয়ে গেছে। যাতে করে ৩ কোটি ৩ লাখ টাকার সুদ জমা হয়েছে। এই অবস্থায় মেঘনা লাইফ কর্তৃপক্ষ তাদের এফডিআর উত্তোলনে চিঠি দিয়েছে।আইডিআরএ’র নিয়ম অনুযায়ি, মেঘনা লাইফের পলিসিহোল্ডারদের দায়ের সমপরিমাণ ১ হাজার ৮৪০ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করা উচিত বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে কোম্পানি কর্তৃপক্ষ প্রয়োজনের তুলনায় ১৮.২০% কম বিনিয়োগ করেছেন।এদিকে আইডিআরএর নির্দেশনা অনুযায়ি, জীবন বীমা কোম্পানির পলিসিহোল্ডারের দায়ের ৩০% সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মেঘনা লাইফ কর্তৃপক্ষ সরকারি সিকিউরিটিজে ৪০৯ কোটি ১ লাখ টাকা বিনিয়োগ করেছে। কিন্তু ৩০% হিসাবে ৫৪০ কোটি ৭৪ লাখ টাকা বিনিয়োগ করা দরকার।উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা লাইফের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪২ কোটি ৪১ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৪৬ শতাংশ। কোম্পানিটির শনিবার (০৭ জানুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ৬৯.৯০ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play