Skip to content
Latest stories

Stock news

ঝুঁকি বুঝে সচেতনভাবে শেয়ারবাজারে বিনিয়োগ করুন: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বিনিয়োগ শিক্ষা গ্রহণ করুন এবং বিনিয়োগের ঝুঁকি বুঝে সঞ্চয়ের একটি অংশ সচেতনভাবে শেয়ারবাজারে বিনিয়োগ করুন। তিনি বলেন, বুঝেশুনে বিনিয়োগ করে সব বাজারেই লাভ করা যায়।আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী জেলার মাইজদীর দত্তেরহাটে অবস্থিত নোয়া কনভেনশন সেন্টার অ্যান্ড হোটেলে অনুষ্ঠিত বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম এবং নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক বীর মুক্তিযোদ্ধা তপন চন্দ্র মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।বিএসইসির চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের সমন্বয়ে বৃহদাকার পুঁজি সৃষ্টি হয়। আপনাদের বিনিয়োগ থেকেই ব্যবসা-বাণিজ্যের প্রসার ও শিল্পায়নের মাধ্যমে দেশের দেশের উন্নয়ন হবে।তিনি আরও বলেন, বাংলাদেশ নিম্ন মধ্যম থেকে মধ্যম আয়ের দেশ হওয়ার মাধ্যমে উন্নয়নের পথে রয়েছে এবং এই অগ্রগতিকে আরো এগিয়ে নিতে আমাদের কয়েকশো বিলিয়ন ডলার দরকার। এর সবটাই শুধু বাংলাদেশ থেকে পাওয়া সম্ভব নয়। বৈদেশিক বিনিয়োগের আকৃষ্টের মাধ্যমে দেশের বাজারে বিনিয়োগ আনতে হবে।বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২ এর সমাপনী বক্তব্যে বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, “বিনিয়োগ শিক্ষা নিয়ে আমরা প্রতিটি জেলায় যাব। নোয়াখালীর সকলকে ধন্যবাদ। আপনাদের জেলায় এসে আমরা উৎসাহ পেয়েছি। তিনি বলেন, মূলধন অবশ্যই মূলধনের বাজার থেকে সংগ্রহ করা উচিত। শেয়ারবাজারই পারে দীর্ঘমেয়াদী মূলধনের যোগান দিতে।প্রথম অধিবেশনে প্যানেল আলোচনা বিএএসএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ডিএসই’র পরিচালক মোঃ শাকিল রিজভী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও। দ্বিতীয় অধিবেশন উপস্থাপন করেন বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। এরপর দ্বিতীয় অধিবেশনের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিএসইসি’র নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ ছায়েদুর রহমান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর সহকারী অধ্যাপক মিজ ফাতেমা জান্নাত।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play