Skip to content
Latest stories

Stock news

জেনেক্স ইনফোসিসের ১৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৩৬ কোটি টাকার বেশি মূল্যমানের শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে। তথ্য অনুসারে, গত সপ্তাহে ডিএসইতে জেনেক্স ইফোসিসের মোট ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ২৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৩৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা। গত সপ্তাহের মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৬ দশমিক ১০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ২৯ শতাংশ।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৯ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫১ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৩ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২ শতাংশ স্টক লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্সে (বিও) পাঠিয়েছে কোম্পানিটি। এর বাইরে ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ২২ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জেনেক্স ইনফোসিস। এর মধ্যে ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ২২ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৭ টাকা ৫০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play