Skip to content
Latest stories

Stock news

জেনারেশন নেক্সটের এজিএমে লভ্যাংশ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করেছেন এর পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত এজিএমে এ সিদ্ধান্ত পরিবর্তন করে ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে (ডিএসই) গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জেনারেশন নেক্সট ফ্যাশনসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৫ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছর শেষেও যা একই ছিল। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১১ টাকা ৯১ পয়সায়। আগের হিসাব বছর শেষেও যা একই ছিল।এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি জেনারেশন নেক্সট ফ্যাশনস। সর্বশেষ ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর আগের দুই বছরও একই হারে স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। এছাড়া ২০১২-১৩ হিসাব বছর ও ২০১৩-১৪ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play