Skip to content
Latest stories

Stock news

জেনারেশন নেক্সট করপোরেট পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

সম্প্রতি দুই দফায় ১০ লাখ করে মোট ২০ লাখ শেয়ার কেনার পর তৃতীয় দফায় আরো ১০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের করপোরেট পরিচালক এ জে করপোরেশন লিমিটেড। এর বাইরে আরো ৫ লাখ ১৯ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে এ করপোরেট পরিচালক। এখন পর্যন্ত সর্বশেষ ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন হয়েছে কিনা তা জানায়নি এ জে করপোরেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশনসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৯৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭১ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৯ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৫৫৫। এর মধ্যে ১৩ দশমিক ৮২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৩ দশমিক শূন্য ২ শতাংশ প্রাতিষ্ঠানিক ও বাকি ৬৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৫ টাকা ৭০ থেকে ৭ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play