Skip to content
Latest stories

Stock news

জেমিনি সীর শেয়ার দরের বৃদ্ধির তথ্য নেই

বিনা কারণেই শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে জেমিনি সী ফুডের পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।উল্লেখ্য, গত ২৮ মার্চ কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪৫৬ দশমিক ৭০ টাকায়। আর ৫ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৬৫ টাকায়। অর্থাৎ এই সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২০৮ দশমিক ৩০ টাকা বা ৪৫ দশমিক ৬১ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play