Skip to content
Latest stories

Stock news

ইউসিবির মুনাফা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১১ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৫০ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৬ টাকা বা ১১ শতাংশ কমেছে।এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৬১ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৩ টাকা বা ২১ শতাংশ কমেছে।২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৮৪ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play