Skip to content
Latest stories

Stock news

ইউসিবির বন্ড অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১ হাজার কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।অনুমোদিত বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড বন্ড।বুধবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৮ তম সভায় উক্ত বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে।LankaBangla securites single pageবিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র অনুসারে, ৭ বছর মেয়াদী এ বন্ডটির রেঞ্জ অফ ক্যুপন রেট ৬ শতাংশ থেকে ৯ শতাংশ। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইউসিবি ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play