Skip to content
Latest stories

Stock news

ইউনিলিভারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ৫৪ পয়সা, গত বছর একই ইপিএস ছিল ১৩ টাকা ৫২ পয়সা।এদিকে, তিন প্রান্তিকে তথা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৪৪ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩২ টাকা ১০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play