Skip to content
Latest stories

Stock news

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নাম পরিবর্তন

:পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) নাম পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকটির নতুন নাম অনুমোদন দিয়েছে। এখন থেকে এর নাম হবে ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ‘।সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।বাংলাদেশ ব্যাংক বলছে, ১৫ জানুয়ারি থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (দুই) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে রোববার (১৫ জানুয়ারি) থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ করা হলো।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play