Skip to content
Latest stories

Stock news

ইউনাইটেড এয়ারের পূর্ববর্তী পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি

ইউনাইটেড এয়ারের পূর্ববর্তী পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮৬২ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, কমিশনের আজকের সভায় ইউনাইটেড এয়ারের পূর্ববর্তী পরিচালনা পর্ষদের (Board of Directors) কার্যক্রমের উপর সংগঠিত অনুসন্ধান পরবর্তী দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে উল্লেখিত কমিটির সুপারিশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play