Skip to content
Latest stories

Stock news

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে সদ্য তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল)। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে সদ্যসমাপ্ত সপ্তাহের রোববার থেকে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। দিনশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৩০ পয়সায়। সে হিসেবে গতকাল শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ। এদিন কোম্পানিটির মাত্র ৫৪০টি শেয়ার লেনদেন হয়েছে।চলতি বছরের ১৫ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৮তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সর্বমোট ২০ কোটি ২৬ লাখ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play