Skip to content
Latest stories

Stock news

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২২ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়াধীন ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল) চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ২২ শতাংশ। গতকাল ডিএসইর মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ১৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৭ লাখ টাকা বা ২১ দশমিক ৫৮ শতাংশ। চলতি বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পরবর্তী শেয়ার গণনায় যা ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা।অন্যদিকে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৫৭ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার গণনায় যা ৩৫ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play