Skip to content
Latest stories

Stock news

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পাওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে। যা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে গত ১৫ সেপ্টেম্বর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।অভিহিত মূল্য ১০ টাকায় ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ৬০ টাকা উত্তোলন করবে। আইডিআরএ’র নির্দেশনা মোতাবেক উত্তোলিত অর্থ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। এদিকে, পুনঃমূল্যায়নসহ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সায় এবং পুনঃমূল্যায়ন বাদে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৮ পয়সায়।কোম্পানিটির আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ এবং নিরীক্ষক হিসেবে কাজ করছে ইসলামী আফতাব অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।বিএসইসির নির্দেশনা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play