Skip to content
Latest stories

Stock news

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শেষ আজ

ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল) প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শেষ হচ্ছে আজ। এ আবেদন গত ২০ নভেম্বর থেকে চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানা গিয়েছে।চলতি বছরের ১৫ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৮তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সর্বমোট ২০ কোটি ২৬ লাখ কোটি উত্তোলনের অনুমোদন পেয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। পুনর্মূল্যায়িত উদ্বৃত্তসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সায়। যা পুনর্মূল্যায়িত উদ্বৃত্ত ছাড়া দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৮ পয়সায়। উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।কোম্পানিটির আইপিও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ইসি সিকিউরিটিজ লিমিটেড। আর নিরীক্ষক হিসেবে কাজ করেছে ইসলাম আফতাব অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play