Skip to content
Latest stories

Stock news

ইষ্টার্ন হাউজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ইষ্টার্ন হাউজিং লিমিটেড। সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০৩ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪.৮১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.৯৩ টাকা। এদিকে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭২.৫২ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play