Skip to content
Latest stories

Stock news

ইপিএস কমেছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের তুলনায় কমেছে।বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮২ পয়সা।তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ২২ পয়সা আয় হয়েছিল।গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৫৩ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play