Skip to content
Latest stories

Stock news

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ঋণমান ‘এ টু’ ও ‘এসটি-টু

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ টু’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ২১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ১৭ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play