Skip to content
Latest stories

Stock news

ইনডেক্স অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি (আয় (EPS) হয়েছে ৫ টাকা ০৯ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৫ টাকা ৬৩ পয়সা।আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play