Skip to content
Latest stories

Stock news

ইমাম বাটনের নতুন চেয়ারম্যান সগির হোসেন, এমডি হাসিব হাসান

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার, পিএইচডি এবং ব্যাবস্থাপনা পরিচালক হয়েছেন এএসএম হাসিব হাসান।আজ শনিবার (০৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।এছাড়াও অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার কোম্পানিটির কোম্পানিটির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং এএসএম হাসিব হাসান শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন।অন্যদিকে নমিনি ডিরেক্টর হিসেবে রাবেয়া হক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মাহামুদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে মোহাম্মদ মাসুম ইকবাল নির্বাচিত হয়েছেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play